লেখক : আব্দুর রাযযাক বিন ইউসুফ
প্রকাশনী : তুবা পাবলিকেশন
বিষয় : পরিবার ও সামাজিক জীবন
- লেখক সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ
আব্দুর রাযযাক বিন ইউসুফ
চেয়ারম্যান, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন
পরিচালক, আল-জামি\’আহ আস-সালাফিয়্যাহ নারায়ণগঞ্জ ও রাজশাহী ।
জন্মঃ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর উপজেলার অধীন মাওলা বক্স হাজীরটোলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন। পড়াশোনাঃ এলাকার মক্তবে শিক্ষা জীবনের হাতে খড়ি হওয়ার পর তিনি নাচোল চাঁপাইনবাবগঞ্জ মাদরাসা থেকে হাদীসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চ শিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলুম মউনাথভাঞ্জান থেকে দাওরা হাদীস শেষ করেন। তিনি দুই বার দাওরা হাদীস শেষ করেছেন। তারপর দেশে ফিরে কর্ম জীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি হাদীস ও তাফসীরনিয়ে ১ম বিভাগে কামিল পাশ করেন।
আর তিনি সারা দেশে ইসলামী শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি মানসম্মত প্রতিষ্ঠান গড়ার কাজ করে যাচ্ছেন।
ইসলামী আদর্শের অনুসারী হয়ে নারী-পুরুষ যেন সুখময় জীবনের সন্ধান পায় এজন্য ইসলামী আদর্শের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে এই বইয়ে। যে আদর্শ একজন পুরুষের মধ্যে থাকা যরূরী। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে লিখিত, সহজ ও সাবলীল বাংলা ভাষায় উপস্থাপিত এই বইটি সকলের জন্য সুখপাঠ্য হবে বলে আমাদের বিশ্বাস ।
